হোম > সারা দেশ > ঢাকা

টিপু ও প্রীতি হত্যা মামলায় নাসির ফের ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় গ্রেপ্তার মো. নাসির হোসেন মানিককে ফের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এই রিমান্ড মঞ্জুর করেন।

একই আদালত ওই মামলায় গ্রেপ্তার মারুফ খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার দুজনকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন সিকদার।

তদন্ত কর্মকর্তা নাসিরকে আরও ১০ দিনের রিমান্ডের আবেদন করেন এবং মারুফ খানকে কারাগারে আটক রাখার আবেদন জানান। আদালত শুনানি শেষে নাসিরের রিমান্ড মঞ্জুর করেন এবং মারুফকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গত ৭ এপ্রিল এ দুজনকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। এর আগের দিন মানিককে মুগদা এলাকা থেকে ও মারুফকে শাহজাহানপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গত ২৪ মার্চ রাত ৯টা ৫০ মিনিটের দিকে জাহিদুল ইসলাম টিপু মাইক্রোবাসে করে শাহজাহানপুর আমতলা হয়ে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। এতে জাহিদুল ও তাঁর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশে রিকশায় থাকা বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতিও গুলিবিদ্ধ হন। তাঁদের রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় পরের দিন ২৫ মার্চ দুপুরে নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন। 

উল্লেখ্য, গত ৫ মার্চ এই মামলায় গ্রেপ্তার আসামি মাসুম মোহাম্মদ ওরফে শুটার মাসুম ওরফে আকাশ ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন। মাসুম এখন কারাগারে আছেন। এ ছাড়া এর আগে আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁরাও কারাগারে আছেন। 

টিপু হত্যা সম্পর্কিত পড়ুন:

ঢাকার চার বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরানোর নির্দেশ

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে