হোম > সারা দেশ > ঢাকা

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৬ জন কারাগারে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ঢাকায় জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের ছয় নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না আজ মঙ্গলবার তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তদন্ত কর্মকর্তা  উপপরিদর্শক মাহমুদুর রহমান ছয়জনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যাঁদের কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলেন—ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ ওরফে মধু, কালীগঞ্জ থানা ছাত্রলীগের সহসভাপতি মো. স্বাধীন ইসলাম, ধামরাই যুবলীগের সদস্য হাসিবুল হোসেন ওরফে লিটন মোল্লা, দৌলতপুর আওয়ামী লীগের সদস্য ইফতেখার আহমেদ সবুজ, পটুয়াখালী যুবলীগের সদস্য খোকন ফরাজী ও মনপুরা থানা যুবলীগের সদস্য মাকসুদুর রহমান বাবলু।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের জানাজায় অংশগ্রহণের জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সমবেত হন।

জানাজা শেষে তোফায়েল আহমেদের মরদেহ মসজিদ থেকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে নেওয়ার সময় তাঁরা জয় বাংলা স্লোগান ও সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয় এবং অন্যরা পালিয়ে যান।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার