হোম > সারা দেশ > ঢাকা

বার্ন ইনস্টিটিউট: গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান। ছবি: আজকের পত্রিকা

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৩০ জনের অবস্থা বিপজ্জনক। এই ৩০ জনের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক জরুরি ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

অধ্যাপক মো. সায়েদুর রহমান বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৯ জন মারা গেছে। তাদের মধ্যে ছয়জনের মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। চারটি পরিবার দাবি করেছে, মরদেহ তাদের। তবে চূড়ান্তভাবে ডিএনএ টেস্টের পরই হস্তান্তর করা হবে।’

হাসপাতালে দগ্ধ রোগীদের বিষয়ে মো. সায়েদুর রহমান বলেন, জাতীয় বার্ন ইউনিটে বর্তমানে ৪২ জন ভর্তি আছে। তাদের মধ্যে ৩০ জন বিপজ্জনক অবস্থায় রয়েছে। ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অন্যদের মধ্যে ১০ জন শঙ্কামুক্ত এবং দুজনকে সাধারণ ওয়ার্ড থেকে কেবিনে স্থানান্তর করার প্রস্তুতি চলছে।

স্বাস্থ্যসেবা আরও জোরদার করতে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক সহায়তা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, সিঙ্গাপুর থেকে একটি বিশেষ মেডিকেল টিম আজই ঢাকায় পৌঁছাবে। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে আহত ব্যক্তিদের বিদেশে পাঠানোর ব্যবস্থাও করা হবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক