হোম > সারা দেশ > ঢাকা

রোগীকে রক্ত দিতে এসে সোহরাওয়ার্দী হাসপাতালে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে এক রোগীকে রক্ত দানের পর মাথা ঘুরে দুই তলা থেকে নিচে পড়ে শাহরিয়ার শুভ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালে শুভর বন্ধু মো. রাকিব হোসেন জানান, তাঁদের বাড়ি সাভারের উলাইল এলাকায়। তাঁদের পাশাপাশি বাড়ি। রাকিবের ছোটবোন তানজিলা বাতজ্বরে আক্রান্ত। ২০ দিন ধরে সে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি। তাকে রক্তদানের জন্যই বন্ধু শুভকে সাথে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালের দ্বিতীয় তলায় রক্ত দেওয়ার পর সিড়ির পাশে বসে ছিল শুভ। তাঁকে রেখে রাকিব ৫ তলায় রোগীর কাছে যান। সেখান থেকে আবার দ্বিতীয় তলায় এসেই শুনতে পারেন, মাথা ঘুরে ভবনের নিচে পড়ে গেছে শুভ। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। তবে সেখানকার চিকিৎসকেরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন। 

জানা গেছে, শুভর বাবার নাম গোলাম মওলা রিপন। স্থানীয় একটি ভার্সিটিতে পড়তো শুভ। পাশাপাশি অনলাইনে কাজ করতো। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শুভর মরদেহটি মর্গে রাখা হয়েছে।

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী