হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে শিশুর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিলের পশ্চিম উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানি থেকে তাহেদী আক্তার (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শিশুটির চাচা স্বপন মিয়া জানান, তাঁদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার আলীরগাঁও গ্রামে। তাহেদীর বাবার নাম মো. লিটন মিয়া। বর্তমানে তাঁরা পশ্চিম উলন ১২/১/এ নম্বর বাসায় থাকে।

স্বপন মিয়া আরও বলেন, মঙ্গলবার রাতে তাহেদীর মা তারাবির নামাজ পড়ার সময় সে বাসা থেকে বাইরে খেলতে বের হয়েছিল। এরপর রাত সাড়ে ১১টার দিকে তার বাবা বাসায় ফিরে মেয়েকে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে পাশের নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানির মধ্যে পড়ে থাকতে দেখেন শিশুটিকে। স্থানীয় হাসপাতালে নিয়ে হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বাসায় নেওয়া হলে খবর পেয়ে পুলিশ বাসা থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

স্বপন বলেন, ‘আমার ভাতিজি যদি পানিতে পড়ে মারা গিয়ে থাকে, তাহলে তার পেট ভর্তি পানি থাকবে। অথচ তার পেটে কোনো পানি নেই। মুখের মধ্যে বিস্কিটের গুড়া। পানি খেলে তো সেগুলো মুখে থাকার কথা না। এই মৃত্যু নিয়ে আমাদের সন্দেহ আছে। সিসিটিভি ফুটেজ দেখা গেলেই বুঝা যাবে, সে একা বাসা থেকে বের হয়েছে নাকি কেউ নিয়ে গেছে।’

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, মরদেহটিতে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে কোনোভাবে লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানির মধ্যে পড়ে গিয়ে শিশুটি মারা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী