হোম > সারা দেশ > ঢাকা

৩ আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে আগামী ৩ আগস্ট থেকে শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে। তবে এ দিন শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির শ্রেণি কার্যক্রম চালু হবে।

আজ সোমবার বিকেলে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।

তিনি বলেন, আজ বিকেলে অনুষ্ঠিত বৈঠকে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আগামী ৩ আগস্ট থেকে দিয়াবাড়ি ক্যাম্পাসে নবম থেকে দ্বাদশ শ্রেণির শ্রেণি কার্যক্রম চালুর। আর অন্যান্য শ্রেণির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান গত সোমবার বেলা ১টা ৬ মিনিটে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। এরপর আগুন ধরে যায়। এতে বৈমানিক, শিক্ষার্থী, শিক্ষকসহ সেদিনই ২২ জন নিহত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, পরে নিহতের সংখ্যা বেড়ে হয় ৩৪ জন।

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক