হোম > সারা দেশ > ঢাকা

জাহাঙ্গীরনগরে অর্ধেকে নেমেছে প্রজাপতির প্রজাতি

জাবি প্রতিনিধি

‘গত দুই দশকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতির প্রজাতি ১১০ থেকে ৫২-তে নেমেছে। প্রজাতির সংখ্যা কমে যাওয়ার মূল কারণ বিগত ২০ বছরের অপরিকল্পিত অবকাঠামো উন্নয়ন।’ আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রজাপতি মেলার আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন।

প্রজাপতি বিশেষজ্ঞ অধ্যাপক মনোয়ার আরও বলেন, ‘প্রজাপতি হচ্ছে প্রকৃতির অনুষঙ্গ। নির্বিচারে প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের ফলে প্রজাপতির আবাসস্থল ঝুঁকির মুখে। এর কারণে বাংলাদেশের অনেক প্রজাতি বিপদাপন্ন। এখনই সময় সচেতন হওয়ার।’ 

সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ‘প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার ১২ তম প্রজাপতি মেলা অনুষ্ঠিত হবে। মেলায় প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য ‘তরুপল্লব’ সংগঠনকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২২ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী দীপ্ত বিশ্বাসকে বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট-২০২২ অ্যাওয়ার্ড দেওয়া হবে।’

‘উড়লে আকাশে প্রজাপ্রতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারের মেলায়ও থাকছে শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাসহ প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন। 

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির