হোম > সারা দেশ > ঢাকা

বইয়ের পাঠ প্রতিক্রিয়া লিখে পুরস্কার পেল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘একাত্তর: করতলে ছিন্নমাথা’ বইটি দেওয়া হয়েছিল দেড় শ শিক্ষার্থীকে। তারা প্রথমে বইটি পড়ে। এরপর প্রতিক্রিয়া লিখে জমা দেয়। মঙ্গলবার (১৮ জুলাই) সেই প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে তাদের দেওয়া হলো পুরস্কার। 

বই পাঠ প্রতিক্রিয়ায় ৩৮ জনকে সনদপত্র এবং পাঁচজনকে সেরা পাঠক হিসেবে নির্বাচন করা হয়েছে। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে বই ও সনদপত্র। 

দনিয়া কলেজ মিলনায়তনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করে যৌথভাবে দনিয়া পাঠাগার ও দনিয়া কলেজ। 

আয়োজনে মুখ্য আলোচক ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি এবং প্রাবন্ধিক মফিদুল হক। পাঠাগার ভিত্তিক এই কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, ‘আপনারা অবশ্যই এই ধরনের কার্যক্রম আরও বেশি বেশি করবেন। বিশেষ করে মুক্তিযুদ্ধকে তরুণ প্রজন্মের কাছে যত বেশি তুলে ধরা যাবে, তত বেশি একটি অসাম্প্রদায়িক সমাজ তৈরি হবে।’ 

আয়োজনে সেরা পাঁচ পাঠক হয়েছে—মাইমুন ইসলাম, আফছানা আক্তার মনিরা, আরাফাত রহমান মারুফ, মো. সাইফুল ইসলাম ও আকিয়া ইসলাম সাথী। 

অনুষ্ঠানে গান পরিবেশন করেন করেন তাহমিনা খন্দকার মুক্তি। স্বাগত বক্তব্য দেন দনিয়া পাঠাগারের সভাপতি মো. শাহনেওয়াজ। 

দনিয়া কলেজের শিক্ষক তাহেরা আক্তার শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দনিয়া কলেজের অধ্যক্ষ মো. আলমগীর মিয়া সভাপতি ছিলেন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার