হোম > সারা দেশ > ঢাকা

সালাম মূর্শেদীর বাড়ির রুল শুনানি আগামী রোববার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি আব্দুস সালাম মূর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ির বিষয়ে রুল শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এদিন ধার্য করেন। 

শুনানিতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘রাজউক ও দুদকের দাখিল করা প্রতিবেদনে প্রমাণিত হয়েছে গুলশানে সালাম মূর্শেদী যে বাড়িতে বাস করছেন, সেটা রাষ্ট্রের সম্পত্তি। এই বাড়িতে তিনি একমুহূর্তও থাকতে পারেন না।’ 

এ সময় হাইকোর্ট বলেছেন, ‘দেশের সম্পত্তি মানে আপনার-আমার সবারই সম্পত্তি। এটি রক্ষার দায়িত্ব সকলেরই।’

রাজধানীর গুলশানে সালাম মূর্শেদীর বিরুদ্ধে পরিত্যক্ত বাড়ি দখলের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ৩০ অক্টোবর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

ওই রিটের পরিপ্রেক্ষিতে তা অনুসন্ধানের নির্দেশ দেন হাইকোর্ট। পরে গুলশানের ওই বাড়ি নিয়ে দুই রকম তথ্য দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। 

পরবর্তীকালে সরকারের দুই সংস্থার দুই ধরনের তথ্য আসায় দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষ অনুসন্ধানের নির্দেশ দেন হাইকোর্ট। অনুসন্ধান শেষে দুদক প্রতিবেদন জমা দেয়। 

৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদন উপস্থাপন করে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘সালাম মূর্শেদী বাড়িকে কেন্দ্র করে জাল-জালিয়াতির ঘটনা ঘটেছে। এই বাড়ি নিয়ে মামলা হয়েছে। তদন্তে জানা যাবে কার কতটুকু দায় আছে।’ 

আদেশের পর রিটকারীর আইনজীবী অনীক আর হক বলেন, ‘সালাম মূর্শেদী নিজেই গণপূর্ত সচিবকে চিঠি দিয়ে বলেছেন এটি পরিত্যক্ত সম্পত্তি। আর সেটি অবমুক্ত করার জন্য তিনি নিজেই আবেদন করেছেন। এখন আর সন্দেহের অবকাশ নেই এই বাড়িটি সালাম মূর্শেদী অবৈধভাবে দখল করে রেখেছেন। আগামী রোববার রুল শুনানির জন্য রাখা হয়েছে।’ 

রিটকারী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘সম্পত্তি রাষ্ট্রের। দেখাশোনার দায়িত্ব গণপূর্তের। ৩০০ কোটি টাকার বাড়ি। গণপূর্ত, রাজউক ও দুদক বলেছে সালাম মূর্শেদী অবৈধভাবে এই বাড়িতে বসবাস করছে। দুদক রাজউকের সাবেক দুজন চেয়ারম্যানের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করেছে। এটা দিবালোকের মতো পরিষ্কার, একজন সংসদ সদস্য দখলদার হিসেবে বসবাস করছেন। আগে এটি উদ্ধারের জন্য পদক্ষেপ নিতে হবে। সালাম মূর্শেদীর কাছে আমার অনুরোধ, যদি আপনি বোঝেন এটা আপনার না–তাহলে সম্মান থাকতে আস্তে আস্তে ছেড়ে দেন।’ দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে