হোম > সারা দেশ > ঢাকা

আফতাবনগরে হিরো আলমের ওপর হামলা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

‎রাজধানীর আফতাবনগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার রাতে আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

‎ওসি বলেন, আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে কারা, কেন এই হামলা করেছে প্রাথমিকভাবে তার কিছুই জানা যায়নি। তবে ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হিরো আলমকে ঘেরাও করে মারধর করতে থাকে। এতে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় দুবৃত্তরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যায়। এরপর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

‎‎এদিকে রাত সোয়া ১০টার দিকে হিরো আলমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, আফতাবনগরে হিরো আলমের ওপর সন্ত্রাসীদের হামলা। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎‎সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলমের ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার পরনের টি-শার্টও ছেঁড়া।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার