হোম > সারা দেশ > ঢাকা

এনসিপি কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

‎রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের পাশে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত পৌনে ১১টার দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় একজন আহত হয়েছেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।‎

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার রাত পৌনে ১১টার দিকে বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারের পাশে দুটি পটকা জাতীয় কিছু বিস্ফোরণ করা হয়েছে। কে বা কারা করেছে আমরা তদন্ত করে দেখছি। যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’ ‎

‎এর আগে বাংলা মোটর মোড়ে রূপায়ন টাওয়ারের সামনে আরও দুই বার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গত ২৩ জুন ও ২ জুলাই একই কায়দায় ককটেল বিস্ফোরণ করা হয়। ভবনটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় কার্যালয় রয়েছে। গত ২৩ জুনের এনসিপির চারজন আহত হয়েছিলেন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার