হোম > সারা দেশ > ঢাকা

বাসাবোতে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবার বলছে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকার একটি বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ। 

মৃত ওই যুবকের নাম জাহিদ হাসান (২২)। তিনি মতিঝিল এলাকায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মী। 

জাহিদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। সে তাঁর বাবা-মার সাথে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় থাকতো। বাসাবো এলাকায় তাঁর বোনের বাসায় প্রায় বেড়াতে আসত বলে পরিবার জানিয়েছে। 

এদিকে নিহত জাহিদের খালাতো ভাই সোহেল দাবি করেছেন, জাহিদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এরপর সেই লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সোহেল আরও জানান, দুপুরে নামাজের আগে বাসাবোতে বোনের বাসায় যায় জাহিদ। ওই সময় তাঁর বোন বাজার করতে যাচ্ছিলেন। পথে বোনের কাছ থেকে ঘরের চাবি নিয়ে তাঁর বাসায় যান।  পরে তাঁর বোন বাজার থেকে ফিরলে ঘর থেকে এক মেয়ে বের হয়ে জানান জাহিদ কেমন জানি করছে। এরপর তাঁর বোন ঘরে গিয়ে দেখতে পান ঘরের জানালার সাথে ফাঁস লাগানো অবস্থায় জাহিদ ঝুলছে। 

এ বিষয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে হত্যার প্রমাণ পাওয়া যায়নি। আটক মেয়ে ও নিহতের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। প্রেমিকার সঙ্গে অভিমান করে নিজের কোমরের বেল্ট দিয়ে আত্মহত্যা করেছে। মেয়েটিকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত