হোম > সারা দেশ > ঢাকা

তীব্র ধোঁয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ধোঁয়ার তীব্রতায় ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। ধোঁয়ার কারণে চোখ জ্বালাপোড়া করছে। 

ফায়ার সার্ভিসের সদর দপ্তর মিডিয়া সেলের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ আজকের পত্রিকাকে এ কথা বলেছেন। 

রায়হানুল আশরাফ বলেন, ‘আগুন নেভাতে পানির কোনো সংকট নেই। আমাদের নিজস্ব গাড়ির পাশাপাশি ওয়াসা, বিমানবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী পানি দিচ্ছে। পাশাপাশি স্থানীয় বিভিন্ন ভবন থেকে এবং জাপান গার্ডেনের সুইমিংপুল থেকে পানি পাচ্ছি। কিন্তু ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘দোকানে দাহ্য পদার্থ রয়েছে। আর এগুলো আগুনের সংস্পর্শে এসে ধোঁয়া তৈরি করছে। এখানে বিপুল পরিমাণ প্লাস্টিক, সিনথেটিক, কসমেটিকসহ দহনশীল পদার্থ রয়েছে। ফলে এর মাধ্যমে বিষাক্ত ধোঁয়া তৈরি হচ্ছে। এ কারণে ফায়ার ফাইটারদের অনেক বেগ পেতে হচ্ছে।’ 

সিনিয়র স্টেশন অফিসার বলেন, ‘পুরো মার্কেট কাঁচাপাকা। আগুনের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ছড়িয়ে গেছে। ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। আমরা আগুন থেকে দূরে দাঁড়িয়ে থাকতে পারছি না। চোখে জ্বালাপোড়া করছে।’

আরও পড়ুুন—

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে