হোম > সারা দেশ > ঢাকা

ইনু-মেনন ফের রিমান্ডে

আজকের পত্রিকা ডেস্ক­

জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিরপুর-১০ গোল চত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারী নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

আজ সাবেক এই দুই মন্ত্রীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার তাঁদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট মিরপুর গোল চত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ও ১৪ দলের নেতা–কর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে পুলিশকে ব্যবহার করে মিরপুরে ছাত্রজনতার সমাবেশে গুলি চালায়। গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারী নিহত হন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক এই দুই মন্ত্রীকে আটক করে পুলিশ। পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক