হোম > সারা দেশ > ঢাকা

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা, ছেলে সাফায়েত বিন জাকির ও মেয়ে জাকিয়া তাবাসসুম সঞ্চয়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন মঞ্জুর করে আদালত এই নিষেধাজ্ঞার আদেশ দেন বলে জানান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম পৃথক তিনটি আবেদন করেন।

আবেদনে বলা হয়, জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া, ছেলে সাফায়েত ও মেয়ে জাকিয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের অবৈধ সম্পদ অর্জনে তাঁরা প্রত্যক্ষ সহযোগিতা করেছেন, তার প্রমাণ পাওয়া গেছে। তাঁরা দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আদালতের মাধ্যমে তাঁদের বিদেশগমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার