হোম > সারা দেশ > ঢাকা

চট্টগ্রামে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি মাসে মোট আটজনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানায়, মৃত ওই যুবকের নাম আবুল হোসাইন (৩৭)। গতকাল শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১০ সেপ্টেম্বর তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হন। 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭২ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ২৫ জন। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫৩ জন। 
 
এর আগে ১৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যুর খবর জানায় সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে মারা গেছে আটজন। 

জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, দেশে এই সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। ঘুমানোর সময় মশারি টাঙানো, বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। তবেই, ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া যাবে।

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী