হোম > সারা দেশ > ঢাকা

থানা থেকে লুট হওয়া রাইফেলের গুলিসহ একজন গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

উদ্ধার হওয়া রাইফেলের গুলি। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার খিলগাঁও এলাকা থেকে জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া চায়না রাইফেলের ১২টি গুলিসহ মো. রাজিব হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

আজ সোমবার খিলগাঁওয়ের মেরাদিয়ার মধ্যপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই দিন সন্ধ্যায় এ তথ্য জানান র‍্যাব-৩-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া।

পুলিশ সুপার জানান, সোমবার খিলগাঁওয়ের মেরাদিয়ার মধ্যপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে রাজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁর হেফাজত থেকে অবৈধ ১২টি৭.৬২ মিমি চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এই গুলি জুলাইয়ে সংঘটিত অভ্যুত্থান চলাকালে একটি থানা থেকে লুট করা হয়েছিল বলে স্বীকার করেন রাজিব।

সনদ বড়ুয়া আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব জানান, তিনি এই লুট করা গুলি অবৈধভাবে মজুত করে রেখেছিলেন এবং তা খিলগাঁওসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন। আটকের পর তাঁর বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি অস্ত্র মামলা করা হয়। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার