হোম > সারা দেশ > ঢাকা

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস মেয়র তাপসের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নীলক্ষেতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যবসা চলমান রাখার মতো সহায়তা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ বৃহস্পতিবার আগুনে ক্ষতিগ্রস্ত নীলক্ষেত বইয়ের মার্কেট পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ আশ্বাস দেন। এ সময় ডিএসসিসির প্রধান প্রকৌশলী সালেহ আহমেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, অঞ্চল-‍১-এর প্রধান নির্বাহী মেরিনা নাজনীন প্রমুখ উপস্থিত ছিলেন। 

ডিএসসিসির মেয়র বলেন, ‘আগুনে কিছু ব্যবসায়ী একেবারে সর্বস্বান্ত হয়ে গেছেনন। যাতে পুনরায় ব্যবসা চালু করতে পারেন, এ জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে তাঁদের কিছু সহযোগিতা করা যায় কি না, তা আমরা দেখছি।’ 

আগুনের কারণ সম্পর্কে মেয়র তাপস বলেন, অপরিকল্পিতভাবে ওপরের দিকে দোকান বাড়ানোর কারণেই এ ধরনের অগ্নিকাণ্ড হয়েছে। এ সময় ভবিষ্যতে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত ঘটে নীলক্ষেতের ওই বইয়ের মার্কেটে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রায় এক ঘণ্টা ধরে মার্কেটে আগুন জ্বলেছিল। আগুন এবং ফায়ার সার্ভিসের ছিটানো পানিতে বই দোকানিদের অনেক বই পুড়ে ও ভিজে নষ্ট হয়ে যায়। 

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি