হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার। 

তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুর ১২টা ৫৩ মিনিটের দিকে কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বেলা ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে দুটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।’ 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাজধানীর কড়াইল বস্তিতে বছরে কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটে। এসব অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে