হোম > সারা দেশ > ঢাকা

পিটার হাসের সঙ্গে বিএনপি নেতা মঈন খানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আজ সোমবার বিকেল পৌনে ৩টার দিকে বারিধারায় মার্কিন দূতাবাসের কার্যালয়ে যান মঈন খান। পিটার হাসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিকেল ৪টা ৫ মিনিটের দিকে সেখান থেকে বের হয়ে আসেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ঢাকা দূতাবাস প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের সঙ্গে সাক্ষাৎ হয়ে আমরা আনন্দিত।

এ বিষয়ে মঈন খান গণমাধ্যমকে বলেন, ‘পিটার হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী