হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বিমানবন্দর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় বিমানবন্দর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হৃদয় হোসেন (২৬) নামের এক যুবক মারা গেছেন। তিনি উবারের চালক ছিলেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দর কার্গো গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মো. শওকত আলী নামের এক পথচারী তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে মারা যান হৃদয়।

ঢাকা মেডিকেলে পথচারী মো. শওকত আলী বলেন, সকালে বিমানবন্দর কার্গো গেটের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন হৃদয়। এ সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন ওই যুবক। দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে আনা হয়। সেখান থেকে পরে তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

হৃদয়ের ছোট ভাই মো. রাজিব হোসেন বলেন, তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও গ্রামে। তাঁর বাবার নাম সাইদুল ইসলাম। রাজধানীর শেরেবাংলা নগর নুরহাজী গলিতে তাঁরা থাকেন। দুই ভাই ও এক বোনের মধ্যে হৃদয় ছিলেন বড়।

রাজিব আরও বলেন, উবারের চালক ছিলেন হৃদয়। সকালে প্রাইভেট কার নিয়ে বাসা থেকে বের হন। পরে বিমানবন্দর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হৃদয়ের আহত হওয়ার খবর জানতে পারেন। ঢাকা মেডিকেলে এসে তাঁর ভাইকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। এরপর চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হৃদয়ের মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বিমানবন্দর থানা-পুলিশকে জানানো হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার