হোম > সারা দেশ > ঢাকা

স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে মারধর

ঢামেক প্রতিবেদক

রাজধানীর দনিয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী-অভিভাবক-স্থানীয়দের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর কদমতলীর দনিয়ায় স্কুলের চাপে ছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র ব্রাইট স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মারধরে আহত হয়েছেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাসুদ হাসান লিটন।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আহত অবস্থায় মাসুদ হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে মো. পারভেজ নামের এক শিক্ষার্থী জানান, গতকাল বুধবার সাবিকুন নামের স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে অভিভাবক ও স্কুলের কিছু শিক্ষার্থী স্কুলের চেয়ারম্যান ও অধ্যক্ষ মাসুদ হাসানকে অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে দুপুরের পর মাসুদ হাসানকে মারধর শুরু করেন তাঁরা। পরে পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়।

কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল হাসান বলেন, সকালে দনিয়ার অভিভাবক ও শিক্ষার্থীরা স্কুলের শিক্ষকদের অবরুদ্ধ করেন। একপর্যায়ে বিকেলের দিকে স্কুলের চেয়ারম্যান মাসুদ হাসানকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেছে। এরপর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার