হোম > সারা দেশ > ঢাকা

কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরের রূপনগর এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামী হলেন মোহাম্মদ রাজু মিয়া (২৮)। তিনি কামরাঙ্গীরচরের রূপনগরের মৃত সুলতান মিয়ার ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা ভুক্তভোগীকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৯ জানুয়ারি ১১ বছর বয়সী শিশুকে প্রতিবেশী রাজু মিয়া ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এরপর ১৫ জানুয়ারি পুনরায় ভুক্তভোগীকে ধর্ষণ করেন আসামি।

এ ঘটনায় ওই বছরের ২৫ জানুয়ারি কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের হয়। মামলাটি তদন্ত করে একই বছরের ১০ মে কামরাঙ্গীরচর থানার এসআই মোস্তাকিম কবির আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে মোট ৮ জন আদালতে সাক্ষ্য দেন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার