হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে নারী আনসার সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার, স্বামীর খোঁজ নেই

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর কদমতলিতে একটি বাসা থেকে শারমিন আক্তার শেলী (২৭) নামে এক আনসার সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ বলছে, ওই ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী একসঙ্গে থাকলেও স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না।

গতকাল রোববার দুপুরে জুরাইন কমিশনার মোড়ের ৯৮৪/১ নম্বর বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহত শারমিন আক্তার শেলী আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি শ্যামপুরের পূর্ব ধোলাইপাড় এলাকায়।

বাড়িওয়ালা দানেশ হাওলাদার জানান, তিনি ওই বাড়ির দোতলায় থাকেন। গত দুদিন ধরে বাড়িতে দুর্গন্ধ পাচ্ছিলেন। কিন্তু গন্ধের কোনো উৎস খুঁজে পাননি। পরে চতুর্থ তলার ফ্ল্যাটের বাইরে তালা ঝুলতে দেখে সন্দেহ হলে ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ভেতর থেকে শারমিনের পচনশীল মরদেহ উদ্ধার করে।

দানেশ হাওলাদার আরও বলেন, প্রায় নয় মাস আগে শারমিন ও তাঁর স্বামী ওই ফ্ল্যাট ভাড়া নেন। তাঁরা নিয়মিত সেখানে থাকতেন না, মাঝে মধ্যে আসতেন। কয়েকদিন ধরে কাউকে দেখা যায়নি। মরদেহ উদ্ধারের পরও স্বামী বা আত্মীয়স্বজন কেউ সেখানে আসেননি।

কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) মো. মুশাহিদুল ইসলাম বলেন, ওই বাসায় স্বামী-স্ত্রী থাকতেন। তবে ঘটনার পর থেকে তাঁর স্বামীকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তিন থেকে চারদিন আগে ওই নারীকে হত্যা করে বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে গেছেন। ওই নারীর স্বামীকে ধরতে মাঠে কাজ করছে পুলিশ। তাঁর আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার