হোম > সারা দেশ > ঢাকা

‎আদাবরে যুবককে অপহরণ করে নির্যাতন, উদ্ধারসহ গ্রেপ্তার ৫

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আদাবর থানা। সংগৃহীত

রাজধানীর আদাবর এলাকায় এক যুবককে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃত মো. সজিবকে (২৬) উদ্ধার করা হয়েছে। তিনি পেশায় একজন গাড়িচালক, থাকেন মোহাম্মদপুরের বছিলা এলাকায়। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়।

মঙ্গলবার বিকেলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এসব তথ্য জানিয়ে বলেন, গত সোমবার রাত সোয়া ৮টার দিকে আদাবর থানাধীন আদাবর রোড-১৩ এলাকার শেলটেক কোম্পানির ভবনের পাশে একটি পরিত্যক্ত রিকশা গ্যারেজে সজিবকে আটকে রাখা হয়। এ ঘটনায় তার বোন মোছা জিতু আক্তার আদাবর থানায় মামলা দায়ের করেন।

ঘটনার বর্ণনায় এডিসি বলেন, পূর্বপরিচিত জয়নাল নামের এক ব্যক্তি সজিবকে আদাবর বাজার এলাকায় ডেকে নেন। সেখানে আগে থেকে ওত পেতে থাকা ৮ থেকে ৯ জনের একটি দল তাকে ঘিরে ধরে মারধর করে। পরে তাকে আদাবর এলাকার বিভিন্ন স্থানে নিয়ে নির্যাতন করা হয় এবং একপর্যায়ে একটি রিকশা গ্যারেজে আটকে রাখা হয়। অপহরণকারীরা সজিবের পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একই সঙ্গে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি রূপার চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

‎পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং মামলার এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।

‎এডিসি জুয়েল রানা বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ভুক্তভোগীর বড় ভাই ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাইয়েরও সম্পৃক্ততা থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার