হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় যুব মহিলা লীগের সভানেত্রী রিতা খান গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে রিতা খানকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভানেত্রী রিতা খানকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, রিতা খান দীর্ঘদিন ধরে উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করছিলেন। তিনি বলেন, ‘উত্তরায় আওয়ামী লীগের প্রতিটি হামলায় রিতা খান অগ্রণী ভূমিকা রেখেছেন, যার ছবি ও প্রমাণ বিভিন্ন মিডিয়ায় রয়েছে।’

তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

পুলিশ জানায়, রিতা খানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে সোমবার (১৭ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তার হওয়া রিতা খান সাবেক তুরাগ থানা যুব মহিলা লীগের সভানেত্রী ছিলেন। তিনি তুরাগের বাউনিয়া দলিপাড়া এলাকার মৃত রহমত হোসেন খানের মেয়ে।

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী