হোম > সারা দেশ > ঢাকা

মধ্যরাতে বাইকে এসে রাজু ভাস্কর্যের নারীমূর্তির মাথায় হিজাব পরাল কারা

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের নারীমূর্তির মাথায় হিজাবের আদলে কালো কাপড় পরানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মোটরসাইকেল নিয়ে কয়েকজন এসে এ কাজ করেছে। তাদের মুখ ঢাকা ছিল, তাই তাদের চেনা যায়নি। পরে সেটি সরিয়ে নেন শিক্ষার্থীরা।

গতকাল রোববার মধ্যরাতে এই ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ কাজ করেছে, তা এখনো চিহ্নিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঘটনার সময়ে সেখানে থাকা একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে জানান, মোটরসাইকেল নিয়ে কয়েকজন মিলে এসে এ কাজ করেছে। তাদের মুখ ঢাকা ছিল, তাই তারা কারা চেনা যায়নি। পরে রাজু ভাস্কর্যের নারী ভাস্কর্যের মাথায় কালো কাপড় সরিয়ে নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারিকুল ইসলাম, মাহিন সরকার ও ছাত্র ইউনিয়নের সাবেক নেতা লিটন নন্দীসহ বেশ কয়েকজন। 

এ বিষয়ে তারিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্টরা তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা করেছে। এটা করে তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। ছাত্র-জনতাকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা সেটি দেখার সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলেছি।’ 

কালো কাপড় পরানের ঘটনা জানার পর ঘটনাস্থলে দুজন সহকারী প্রক্টর পাঠান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ। সহকারী প্রক্টর রফিকুল ইসলাম ও রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। 

প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘এ বিষয়ে তদন্ত কমিটি করা হবে। এখানে এসব করা যাবে না। অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

শাহজালাল বিমানবন্দরে উদ্বেগ–হতাশায় অপেক্ষা যাত্রীদের

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি