হোম > সারা দেশ > ঢাকা

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মোবাইল নম্বর হ্যাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। ছবি: ভূমি মন্ত্রণালয়

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের মোবাইল নম্বর হ্যাক করে তাঁর ছবি ব্যবহার করে বিভিন্নজনের কাছে ফোন করছে দুষ্কৃতকারীরা। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ছবি সংবলিত মোবাইল নম্বর থেকে ফোন করে কোনো কিছুর বিনিময়, কোনো কার্য সম্পাদন বা প্রলোভন দেখালে এ থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানানো হলো। উল্লেখ্য, সিনিয়র সচিব মহোদয় সরকারি কাজে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আপনার সচেতনতাই পারে এই ধরনের প্রতারণা থেকে রক্ষা করতে। আপনার পরিচিতজনদের এ বিষয়ে সতর্ক করুন।’

এ ধরনের পরিস্থিতির শিকার হলে দ্রুত আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার