হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় মারা যাওয়া গরুর মালিকেরা পেলেন সহায়তা

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

রোববার (২৫ মে) বিকেল ৪টায় ভাটি বলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষতিগ্রস্তদের হাতে অনুদান তুলে দেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামসংলগ্ন খাল পাড়ি দিতে গিয়ে তীব্র স্রোত আর কচুরিপানার চাপে ডুবে মারা যাওয়া ২৯টি গরুর মালিককে নগদ অর্থসহায়তা দিয়েছে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

রোববার (২৫ মে) বিকেল ৪টায় ভাটি বলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুদান তুলে দেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিও নাজমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রিগ্যান মোল্লা, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা সাইদ মল্লিক প্রমুখ।

রোববার (২৫ মে) বিকেল ৪টায় ভাটি বলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষতিগ্রস্তদের হাতে অনুদান তুলে দেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। ছবি: আজকের পত্রিকা

জানা যায়, জেলা পরিষদের পক্ষ থেকে মারা যাওয়া গরুপ্রতি ৩০ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল অনুদান হিসেবে প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, ‘আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখেছি। আমরা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে চেষ্টা করছি আরও কিছু অনুদান যাতে ক্ষতিগ্রস্তদের দেওয়া যায়।’

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার