হোম > সারা দেশ > ঢাকা

ছায়ানটের কমিটি পুনর্বিন্যাস, সভাপতি সারওয়ার আলী

নিজস্ব প্রতিবেদক

ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুনের প্রয়াণের পর গতকাল শুক্রবার প্রথম বার্ষিক সাধারণ সভা হয়। ছবি: ছায়ানট

সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের কার্যনির্বাহী সংসদ পুনরায় বিন্যস্ত করা হয়েছে। ১৭ সদস্যবিশিষ্ট এই সংসদে সারওয়ার আলীকে সভাপতি করা হয়েছে। তিনি আগে সংসদের নির্বাহী সভাপতি ছিলেন।

ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুনের প্রয়াণের পর গতকাল শুক্রবার প্রথম বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ শনিবার প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল অনুষ্ঠিত সভায় নির্বাহী সভাপতি সারওয়ার আলীকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। নুরুন্নাহার আবেদীন ও সন্জীদা খাতুনের প্রয়াণের পর ছায়ানটের ট্রাস্টি বোর্ড তাঁদের শূন্যপদে সাঈদা কামাল ও রুচিরা তাবাস্সুম নভেদকে ট্রাস্টি নির্বাচন করেছে।

ছায়ানটের কার্যনির্বাহী সংসদে বর্তমানে সহসভাপতি পদে রয়েছেন খায়রুল আনম শাকিল ও পার্থ তানভীর নভেদ; সাধারণ সম্পাদক হিসেবে আছেন লাইসা আহমদ লিসা।

এ ছাড়া জয়ন্ত রায় ও তানিয়া মান্নান যুগ্ম সম্পাদক এবং নাসেহুন আমীন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

সদস্য হিসেবে রয়েছেন মফিদুল হক, শ্যামলী নাসরিন চৌধুরী, নাহাস খলিল, আমিনুল কাওসার দীপু, সাহানা আক্তার রহমান পাপড়ি, মাসুদা নার্গিস আনাম কল্পনা, জুবায়ের ইউসুফ, গৌতম সরকার, জেসমিন বুলি ও সেমন্তী মঞ্জরী।

ছায়ানটের গতকালের বার্ষিক সভায় বাঙালি জাতিসত্তাকে হৃদয়ে ধারণ করে সহিষ্ণু সম্প্রীতির সমাজ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়। গুরুত্ব আরোপ করা হয় আবহমান বাংলা গানের নিখুঁতরূপ চর্চায় গতিবেগ সঞ্চার ও বিস্তৃতির ওপর।

এ ছাড়া সভায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ইরান-ইসরায়েল সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার