হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী খুন

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে নাদিয়া আক্তার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার গলায়, মাথায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার পৌর এলাকার পশ্চিম লাকুড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নাদিয়া আক্তার এবার স্থানীয় সেন্ট্রাল স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

পুলিশ ও নাদিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, নাদিয়া তাঁর নানির সঙ্গে পশ্চিম লাকুরিয়া পাড়ার সাব্বির হোসেনের বাসায় ভাড়া থাকত। পরীক্ষা শেষে বিকেল ৪টার দিকে নাদিয়া বাসায় ফেরে। এরপর নাদিয়ার নানি দেলোয়ারা বেগম জরুরি কাজে বাসার বাইরে যান। ঘণ্টাখানেক পর ফিরে এসে নাদিয়াকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেলোয়ারা বেগম বলেন, নাদিয়ার গলায় স্বর্ণের মালা ও কানে স্বর্ণের দুল ছিল। হয়তো নাদিয়াকে হত্যার পর কেউ ওই সব নিয়ে গেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, নাদিয়াকে হত্যা করা হয়েছে। তার গলায়, মাথায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কী উদ্দেশ্যে এবং কারা তাকে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

নাজমুল হুদা আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর নিশ্চিত করে সব বলা সম্ভব হবে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার