হোম > সারা দেশ > ঢাকা

সবুজবাগে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর বাসাবোর সবুজবাগে ১০ বছর বয়সী এক শিশুকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার সকালে ওই শিশুর স্বজন ও শিক্ষকেরা অভিযোগ করেন, ২০ বছর বয়সী এক প্রতিবেশী তরুণ তাকে বাসায় ডেকে নিয়ে ‘ধর্ষণ’ করেছেন। পরে তাঁরা বিকেলে সবুজবাগ থানায় ওই তরুণের বিরুদ্ধে মামলা করেন।

ভুক্তভোগী শিশুটির স্কুলশিক্ষক আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, তার বাবা পেশায় রিকশাচালক। মা গৃহিণী। ঘটনার সময় তাঁরা কেউ বাসায় ছিলেন না।

আরিফুল ইসলাম বলেন, শুরুতে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। শিশুটির পরিবারকে এ জন্য চাপ দেওয়া হয়। পরে শিক্ষকেরা শক্ত অবস্থান নিলে শিশুটির বাবা জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

এরপর থানায় মামলা করে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. ইসমাঈল হোসেন খান।

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক