হোম > সারা দেশ > ঢাকা

রাজারবাগে ফ্লাইওভার থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর রাজারবাগে ফ্লাইওভার থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ২২ বছর। গতকাল শনিবার রাত দেড়টার দিকে অজ্ঞাত কোনো গাড়ি চাপা পড়ে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করে শাহজাহানপুর থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম বলেন, শনিবার রাত দেড়টার দিকে খবর আসে, রাজারবাগ গ্রীন লাইন বাস কাউন্টার সংলগ্ন মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের ওপরে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই তরুণীর মরদেহ পড়ে আছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। পায়ে হেঁটে ফ্লাইওভারের ওপরে উঠে রাস্তা পার সময় কোনো এক যানবাহনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার