হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

প্রতিনিধি, (সাভার) ঢাকা

আগুনে ক্ষতিগ্রস্ত বাস। ছবি: আজকের পত্রিকা

ঢাকার ধামরাইয়ে আঞ্চলিক সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর ভুট্টা মিলের পাশে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রাতে সুয়াপুর-খড়ারচর সড়কের কুটিরচর এলাকায় সড়কের ওপর বাসটি দাঁড় করিয়ে রেখে বাড়ি চলে যান বাসের মালিক আবুল কালাম। রাত ১২টা ১৫ মিনিটের দিকে বাসে আগুন দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নেভায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ উদ্দেশ্যমূলকভাবে বাসে অগ্নিসংযোগ করতে পারে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) পরিমল সূত্রধর বলেন, এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটির আসন ও কাচ পোড়া অবস্থায় দেখা যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার