হোম > সারা দেশ > ঢাকা

বাবার সামনে স্কুলছাত্রীকে অপহরণ: রিমান্ড শেষে লামিন কারাগারে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার লামিন ইসলাম। ফাইল ছবি

রাজধানীর উত্তরায় বাবার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার লামিন ইসলামকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ রিমান্ড শেষে লামিনকে আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদুজ্জামান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামির পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত শনিবার আসামিকে আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানা-পুলিশ। পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয় সে সময়। আদালত সেদিন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য গতকাল সোমবার দিন ধার্য করেন। এরপর গতকাল তাঁকে রিমান্ডে নেওয়া হয়।

গাজীপুরের পুবাইল থানা এলাকা থেকে ১ মে দুপুরে আসামি লামিন ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার লামিনের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া উলুখোলা এলাকায়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী উত্তরার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ২২ এপ্রিল দুপুরে পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানার সেক্টর-৬ এলাকায় লামিন ইসলাম ও তাঁর সহযোগীরা ওই স্কুলছাত্রীকে একটি গাড়িতে তুলে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানায় মামলা করেন।

আরও পড়ুন:

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার