হোম > সারা দেশ > ঢাকা

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে ৮ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা চলে। ছবি: আজকের পত্রিকা।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের একটি মিছিল থেকে সংগঠনের আট সদস্যকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা-পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা চলে। ছবি: আজকের পত্রিকা।

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক জানান, ধানমন্ডি-৮ নম্বরের তাকওয়া মসজিদ থেকে হিযবুত তাহরীরের সদস্যরা একটি মিছিল বের করার চেষ্টা করে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত তাদের ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মিছিলকারীরা বিভিন্ন গলিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ধানমন্ডি থানা-পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন উদ্ধার করা হয়।

এ সময় অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী কমিশনারসহ (এসি) ধানমন্ডি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা চলে। ছবি: আজকের পত্রিকা।

এর আগে গত ৭ মার্চ বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মিছিল নিয়ে বের হয় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। সে সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে ৩৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা চলে। ছবি: আজকের পত্রিকা।

শাহজালাল বিমানবন্দরে উদ্বেগ-হতাশায় অপেক্ষা যাত্রীদের

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি