হোম > সারা দেশ > ঢাকা

সাবেক সেনা কর্মকর্তা মাঞ্জিল আরও চার দিনের রিমান্ডে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবার চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মেহেদী হাসান আজ রোববার এই রিমান্ড মঞ্জুর করেন।

এই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে মাঞ্জিল হায়দারকে আজ আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, আসামিকে রিমান্ডে নিয়ে অনেক তথ্য পাওয়া গেছে, যেগুলো সম্পূর্ণ নয়। তাঁরাই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই সময় নির্যাতন করেছেন। এই মামলায় তাঁর সঙ্গে কারা সম্পৃক্ত, সেসব বের করতে আরও রিমান্ড দরকার।

আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। তিনি আদালতে বলেন, মামলার অভিযোগের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি সেনাবাহিনীতে ২১ বছর চাকরি করেছেন। বর্তমানে তিনি খুব অসুস্থ, হার্টে ব্লক আছে। ন্যায়বিচারের স্বার্থে তাঁর রিমান্ডের আবেদন নামঞ্জুর করা হোক। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মাঞ্জিল হায়দারকে গত মঙ্গলবার এই মামলায় পাঁচ দিন রিমান্ড নেওয়া হয়। এর আগে জুলাই আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হওয়ার ঘটনায় নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় তাঁকে তিন দফায় মোট ১২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। ৯ এপ্রিল মহাখালীর ডিওএইচএস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার