হোম > সারা দেশ > ঢাকা

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা আয়োজন

টাঙ্গাইল প্রতিনিধি 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন। ছবি: আজকের পত্রিকা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

আজ শুক্রবার দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে ক্যাম্পাসের শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতি, চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি, ভাসানী পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল, ধ্রুবতারা, মাভাবিপ্রবি সাহিত্য সংসদ, মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি, আলোড়ন, ক্যারিয়ার ক্লাব, ম্যাথ ক্লাব, বাঁধন মাভাবিপ্রবি ইউনিট, নৃত্যধারা, রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী, মাভাবিপ্রবি ট্যুরিজম অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব, কাম ফর রোড চাইল্ডসহ (সিআরসি) ছাত্র-ছাত্রীদের অন্য সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নীরবতা পালন এবং ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ ছাড়া ভোরে প্রশাসনিক ভবনের সামনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বিশ্ববিদ্যালয় পতাকা ও কালো পতাকা উত্তোলন কেন্দ্রীয় জামে মসজিদ দোয়া ও ক্যাম্পাস মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালকসহ বিভিন্ন অফিস প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার