হোম > সারা দেশ > ঢাকা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

সাভার (ঢাকা) প্রতিনিধি 

সভায় বক্তব্য দেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ছবি: আজকের পত্রিকা

নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে ব্যর্থ। ছয় মাস পেরিয়ে যাচ্ছে, কিন্তু উনার কোনো দক্ষতা দেখাতে পারেননি।’

আজ মঙ্গলবার দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে নিরাপদ সড়ক চাই সাভার শাখার আয়োজনে সুধী ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস কাঞ্চন এ কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, প্রকৃত অর্থে আইনশৃঙ্খলা রক্ষার জন্য সে রকম উপদেষ্টা হলে এগুলো হতো না। ছয় মাস পেরিয়ে যাচ্ছে, কিন্তু তাঁর কোনো দক্ষতা দেখাতে পারেননি।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘আমি মনে করি, উনি আসলে উনার দক্ষতা দেখাতে পারছেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এমন চরমে গিয়েছে, যে জায়গা থেকে উত্তরণের জন্য একজন শক্ত-সমর্থ মানুষকে উপদেষ্টা হিসেবে আনা দরকার।’

কক্সবাজারে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলাসহ আইনশৃঙ্খলার অবনতির কথা তুলে ধরে নিসচার চেয়ারম্যান বলেন, ‘চলে যাওয়া ফ্যাসিস্ট সরকারের দোসররা এই কাজগুলো করছে, পাশাপাশি সন্ত্রাসী যারা আছে, তারা সুযোগ বুঝে কাজগুলো করছে। সেই জায়গায় যদি এ রকম স্বরাষ্ট্র উপদেষ্টা থাকেন, তাহলে উনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই প্রধান উপদেষ্টাকে বলব, অবিলম্বে তাঁকে সরিয়ে দেওয়া হোক। উনার জায়গায় একজন যোগ্য মানুষকে আনা হোক।’

এ সময় ইলিয়াস কাঞ্চন সারা দেশে সড়ক দুর্ঘটনা রোধে এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের সতর্ক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির, নিসচা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক যুববিষয়ক সম্পাদক নাহিদ মিয়া, সাভার উপজেলা নিসচার সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার