হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীমা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন মডেল থানায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় কৃষক লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানমকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার (১১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের এসআই ফেরদৌস আলম তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় শামীমা আক্তারের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত শনিবার বিকেলে রাজধানীর জিগাতলা এলাকা থেকে শামীমা আক্তার খানমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপির সমাবেশে হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় ৭০৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়।

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির