হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কলাবাগানে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই খুন

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর কলাবাগান ফ্রী স্কুল স্ট্রিট এলাকার বাসায় ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। নিহতের নাম সাদমান ওয়াসিফ সুপান্ত (১৭)। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাইকে (১৬) আটক করেছে পুলিশ।

রোববার (৩১ মে) দিবাগত রাত ১টার দিকে স্কয়ার হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামছুল হক সুমন জানান, দুই ভাইয়ের বাবা-মায়ের ২০২১ সালে ডিভোর্স হয়। বাবা সিরাজুল সালেকীন কানাডা প্রবাসী। আর মা ডা. সানজিদা আক্তার মৌসুমী আবারও বিয়ে করে রাজধানীতে এলাকায় থাকেন। তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার আদমদিঘী থানার হারভাংগা গ্রামে।

তিনি আরও জানান, বড় ভাই সুপান্ত এবার গর্ভমেন্ট লেবরোটরি স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ছোট ভাই একই স্কুলের দশম শ্রেণীতে পড়ে। কলাবাগানের বাসায় তারা দুই ভাই থাকে। গতরাত সাড়ে ৯টার দিকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই লোহার ডাম্বেল দিয়ে বড় ভাই সুপান্তর মাথায় সজোরে আঘাত করে। এতে বড় ভাইয়ের মাথা ফেটে যায়। দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই সুমন জানান, বাবা মায়ের বিচ্ছেদ, দুই ভাইয়ের একাকী বসবাস, কাজের বুয়ার রান্না খাওয়া —এসব বিষয় নিয়ে মাঝে মধ্যে দুই ভাইয়ের মধ্যে মনমানিল্য হতো। এর জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই ছোট ভাইকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার