হোম > সারা দেশ > ঢাকা

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় আরও দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম আসামিদের কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন—মো. রুবেল হোসেন (৩৮) ও নাজমুল হাছান (২১)।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক আব্দুল হান্নান আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এই দুজনকে নিয়ে প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এ পর্যন্ত মোট ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

১৮ ডিসেম্বর রাতে দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ২১ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা ৩৫০ থেকে ৪৫০ জনকে আসামি করা হয়। সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, প্রথম আলোতে হামলাকারী ব্যক্তিরা হত্যার উদ্দেশ্যে প্রথম আলো কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়, ইট পাটকেল নিক্ষেপ করে, ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে, মূল্যবান বিভিন্ন জিনিসপত্র নষ্ট করে। এতে সব মিলিয়ে প্রথম আলোর ৩২ কোটি টাকা ক্ষতি হয়।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার