হোম > সারা দেশ > ঢাকা

এনসিপির কার্যালয় হবে নিপীড়িত-নির্যাতিতদের আশ্রয়স্থল: আতাউল্লাহ

আখাউড়া প্রতিনিধি 

আখাউড়া উপজেলায় এনসিপির মোগড়া কার্যালয় উদ্বোধন করেন দলটির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেছেন, এনসিপির কার্যালয় হবে দেশের নিপীড়িত, নির্যাতিত ও অসহায় মানুষের আশ্রয়স্থল। আজ শুক্রবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এনসিপির মোগড়া কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতাউল্লাহ বলেন, ‘বাংলাদেশের নাগরিকদের নানা সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে এনসিপি। সাম্য ও ন্যায়ের ভিত্তিতে আমরা মানুষের পাশে দাঁড়াব। কেউ নির্যাতিত হলে আমরা তার পাশে দাঁড়িয়ে যথাযথ সমাধান নিশ্চিত করব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম এবং কসবা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী কাজী মোশাহেদ উল্লাহ। সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা শাখার সদস্য এম এ হান্নান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জমসেদ ভূঁইয়া। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ফারান সাকিবসহ স্থানীয় নেতা-কর্মীরা।

বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে দলীয় কার্যক্রম আরও বেগবান ও সংগঠিত করতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার