হোম > সারা দেশ > ঢাকা

পশুর হাটে ক্যাশলেস লেনদেনে র‍্যাব ডিজির পরামর্শ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

র‍্যাব ডিজি আহসান হাবীব পলাশ। ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীসহ সারা দেশের পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব। বিশেষ করে পশু বিক্রির অর্থ ছিনতাই ও জাল টাকার ঝুঁকি এড়াতে নগদ লেনদেনের পরিবর্তে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ।

আজ শনিবার গাবতলী পশুর হাটের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণের পর সংবাদ ব্রিফিংয়ে র‍্যাবের ডিজি এসব কথা বলেন।

র‍্যাবের ডিজি বলেন, ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। হাটে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে ওয়াচ টাওয়ার থেকে নজরদারিও চালানো হচ্ছে।

আহসান হাবীব পলাশ জানান, ঈদের সময় শহরে জনসমাগম তুলনামূলক কমে যাওয়ায় পশু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঝুঁকি বেড়ে যায়। এ কারণে র‍্যাবের টহল ও নিরাপত্তাচৌকির সংখ্যা বাড়ানো হয়েছে। একই সঙ্গে জাল টাকা শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া জাল টাকা তৈরি ও সরবরাহকারী চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব মহাপরিচালক বলেন, কোরবানির পশুবাহী যানবাহনকে জোর করে কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করা হচ্ছে কি না, সেটিও নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার