হোম > সারা দেশ > ঢাকা

কপিকলরবের তৃতীয় পর্ব অনুষ্ঠিত

বিজ্ঞাপন জগতের সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ কারিগর হলেন কপিরাইটার। ‘আইডিয়া দিয়ে সমাজ বদলে দেব’, এই মতবাদে আস্থা রেখে, সৃজনশীল সমাজ গঠনে তারা অবদান রেখে চলেছেন। সে জন্যই বিশ্বের যেকোনো দেশের সমকালীন সংস্কৃতি ও জীবনবোধ সম্পর্কে ধারণা পেতে সে দেশের কমিউনিকেশন ম্যাটেরিয়াল সবচেয়ে সহায়ক। 

সম্প্রতি কপিশপের বিজ্ঞাপনী আলাপের আসর কপিকলরব ৩য় পর্বে ‘সিএসআর: কপিরাইটার্স সোশ্যাল রেসপন্সিবিলিটি’ বিষয়ে নিজের অভিজ্ঞতা বিনিময়ের সময় এমন বক্তব্য উঠে আসে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের অন্যতম প্রধান বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশানস লিমিটেডের হেড অব ক্রিয়েটিভ অ্যান্ড সোশ্যাল ত্রপা মজুমদার। কপিরাইটিংয়ের মাধ্যমে জীবন ও সমাজ পরিবর্তনে প্রত্যক্ষ ভূমিকা রাখার কাজটা কীভাবে আরও সহজ, অর্থপূর্ণ ও সমসাময়িক করা যায়—সে বিষয়ে বক্তা ও অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্ত আলোচনা করেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় ২৫ জন শিল্পী, লেখক, উদ্যোক্তা ও পেশাজীবীর অংশগ্রহণে কপিরাইটিং ও বিজ্ঞাপনের নানাদিক নিয়ে আলোচনা হয় ওই অনুষ্ঠানে। অংশগ্রহণকারীদের সবাই এ ধরনের অভিনব আয়োজন আরও বেশি বেশি অনুষ্ঠিত হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। 

এ বিষয়ে কপিশপের উদ্যোক্তা মুশফিকুর রহমান পাভেল বলেছেন, কপিশপের উদ্দেশ্য হলো কপিরাইটারসহ বিজ্ঞাপন শিল্পে সংশ্লিষ্ট সৃজনশীল পেশার স্কিল ডেভেলপমেন্টের জন্য একটি প্রাতিষ্ঠানিক ক্ষেত্র তৈরি করা। কিছু সমমনা বন্ধু-সহকর্মীদের নিয়ে আপাতত কপিকলরব খানিকটা অনিয়মিতভাবে আয়োজিত হলেও ভবিষ্যতে তা আরও নিয়মিত করার পরিকল্পনা আছে। 

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার