হোম > সারা দেশ > ঢাকা

মালিবাগে সোহাগ বাস কাউন্টারে হামলা মামলার দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে সন্ত্রাসী হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজে চিহ্নিত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিল থানার আমবাগান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মামলার এজাহারে ১ নম্বর আসামি বিল্লাল তালুকদার এবং ৩ নম্বর আসামি বাপ্পি।

র‌্যাব জানায়, ৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে রমনা থানাধীন মালিবাগ ডিআইটি রোডে সোহাগ পরিবহনের দুটি কাউন্টারে প্রায় ৩০ থেকে ৩৫ জন দুর্বৃত্ত দলবদ্ধ হয়ে চাপাতি, রামদা ও কিরিচসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ঘটনায় সোহাগ পরিবহনের সিকিউরিটি অফিসার বাদী হয়ে পরদিন (৪ সেপ্টেম্বর) রমনা মডেল থানায় ১৬ জনের নাম উল্লেখ ও আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই র‌্যাব গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিল থানার আমবাগান এলাকা থেকে বিল্লাল তালুকদার এবং কেরানীগঞ্জ মডেল টাউন এলাকা থেকে বাপ্পিকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার হওয়া আসামিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার