হোম > সারা দেশ > ঢাকা

আরও এক হত্যা মামলায় মোজাম্মেল বাবু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ ঢাকা মহানগর হাকিম আরফাতুল রাকিব নতুন এই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। 

সকাল ৮টার দিকে বিশিষ্ট এই সাংবাদিক মোজাম্মেল বাবুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই সৌমিত্র সাহা এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে বাবুকে কারাগারে ফেরত পাঠানো হয়। 

আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মেরুল বাড্ডার বৌদ্ধমন্দিরের সামনে গুলিতে আহত হন তৌহিদুল ইসলাম ভুঁইয়া। চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে গত ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এ ঘটনায় তৌহিদুলের স্ত্রী ইসমত জাহান একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়। 

এই মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর পর মোজাম্মেল বাবুকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো। 

এর আগে ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় মোজাম্মেল হক বাবুকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেট কারসহ আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পরে রাত ১১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে তাঁদের আনা হয়। 

গত ১৭ সেপ্টেম্বর মোজাম্মেল বাবুকে লিজা আক্তার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ওই দিন তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ২৩ সেপ্টেম্বর রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ