হোম > সারা দেশ > ঢাকা

খিলক্ষেতে আগুন, রেস্তোরাঁ পুড়ে ছাই

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর খিলক্ষেতে আগুনে চাপখানা নামক একটি রেস্তোরাঁ পুড়ে গেছে। এ সময় সেখানে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে রেস্তোরাঁয় আগুন ধরে যায়।

খিলক্ষেতের পানির পাম্প এলাকার ওই রেস্তোরাঁয় আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

কুর্মিটোলা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, ফায়ার সার্ভিসের দুটি ও নৌবাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে রেস্তোরাঁয় আগুন লাগে। এতে সেখানে থাকা আসবাব ও মালপত্র পুড়ে ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, রেস্তোরাঁর মালিকপক্ষ জানিয়েছে, শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আশিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের সময় সেখানে কেউ ছিল না। এ কারণে কেউ হতাহত হয়নি।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার