হোম > সারা দেশ > ঢাকা

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মোনতাজুর মণ্ডল (৭০) নিহতের খবর পাওয়া গেছে। 

গতকাল শনিবার পাঁচবিবি পৌর শহরের দানেজপুর এলাকায় এ ঘটনা ঘটে। এদিন রাতে নিহতের পরিবারের থানায় হত্যা মামলা করেন। 

আজ রোববার বিকেলে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মোনতাজুর মণ্ডলের সঙ্গে তাঁর ছোট ভাই আমজাদ হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ নিয়ে বাড়ির সানশেড নির্মাণকে কেন্দ্র করে তাঁদের দ্বন্দ্ব বেড়ে যায়। চলতি মাসের ১৬ জুন সানশেড দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ সময় আমজাদের লাঠির আঘাতে মোনতাজুর আহত হন। তখন পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হয়। পরে সেখান থেকে একটি বেসরকারি ক্লিনিকে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে বাড়িতে ফিরে তাঁর মৃত্যু হয়। 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে ইতিমধ্যে মামলা হয়েছে। পুলিশ আসামিকে গ্রেপ্তারে তৎপর রয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার