হোম > সারা দেশ > ঢাকা

‎‎থাইল্যান্ড থেকে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার ‘পিচ্চি রাজা’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

‎রাজধানীর মোহাম্মদপুর এলাকার তালিকাভুক্ত মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রাজা ওরফে ‘পিচ্চি রাজা’। ছবি: সংগৃহীত

‎রাজধানীর মোহাম্মদপুর এলাকার তালিকাভুক্ত মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রাজা ওরফে ‘পিচ্চি রাজা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

‎জুয়েল রানা জানান, থাইল্যান্ড থেকে দেশে ফেরার সময় বিমানবন্দর থানা-পুলিশের সহযোগিতায় পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার স্ত্রী ও শ্যালকও সঙ্গে ছিলেন।

‎পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানায় পিচ্চি রাজার বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, বিস্ফোরক, মাদক ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলা তিনটি, হত্যা চেষ্টা মামলা সাতটি, বিস্ফোরক মামলা চারটি, বিশেষ ক্ষমতা আইনের মামলা একটি, মারামারির মামলা একটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩ টিসহ মোট প্রায় ২৯টি মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল পিচ্চি রাজা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে বিভিন্ন সময় আত্মগোপনে চলে যায় সে। সম্প্রতি দেশের বাইরে অবস্থানের তথ্য পেয়ে তার ওপর নজরদারি বাড়ানো হয়।

এডিসি জুয়েল রানা বলেন, পিচ্চি রাজা ও তার সহযোগীদের বিষয়ে আরও তথ্য যাচাই করা হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎এর আগে, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও পিচ্চি রাজাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সে সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার